• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণতন্ত্র পূন: প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন- ফকরুল

জলঢাকাজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন। সারা দেশের সবগুলো পৌরসভায় নির্বাচিত হয়ে সেমি ফাইনাল জিতে ২০১৬ সালে ফাইনাল খেলতে চাই। এ জন্য দরকার আপনাদের সহযোগীতা। আপনাদের ভোট ৩০ তারিখে বিএনপির প্রার্থী কমেট চৌধুরীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচন করুন। বৃহষ্পতিবার শেষ বিকেলে জেলা বিএনপি’র আয়োজনে জলঢাকা ভূমি অফিস সংলগ্ন মাঠে পৌরসভা নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন কৃষকরা ধানের দাম পায় না। বাড়ে সারের দাম, বিদ্যুতের দাম। এ অবৈধ্য সরকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য বদলাতে হলে ধানের শীষে ভোট দিন। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম নির্বাচনের জন্য সেনা বাহিনী মোতায়ন করুন। সবাই যেন নিশ্চিতে ভোট সেন্টারে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। তাই বিএনপি’র সব ভাই বোনদেরকে বলছি। নিজের ভোট যেন অন্য কেউ দিতে না পারে। ভোট সেন্টারে শক্ত অবস্থানের আহবান জানান তিনি। নির্বাচনী পথসভায় জলঢাকা পৌর বিএনপির সভাপতি আহমেদ সাঈদ ডিডু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ আখতারুজ্জামান মিয়া, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান, জেলা বিএনপি নেতা পিপি আনিছুল আরেফিন চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি ও মেয়র প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, পৌর বিএনপি নেতা ময়নুল ইসলাম প্রমুখ। পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশে মিলিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ