রংপুর : ছবি তুলতে গিয়ে মহিপুর তিস্তা নদীতে ডুবে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের এক ছাত্রের মৃত্যু ।
বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টার পর মহিপুর তিস্তা নদীতে ৪ বন্ধু মিলে ঘুরতে যায়।
আবু নাসের সায়েম রংপুর নগরীর মেডিকেল স্টাফ কোয়াটার এলাকার মোঃ হিরুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোরাঘুরির এক পর্যায়ে তারা নৌকায় উঠে ফটোশুট শুরু করে, সেই সময় হঠাৎ আবু নাসের সায়েম পা পিছলে নৌকা থেকে পরে গিয়ে নদীতে ডুবে যায়।
তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এদিকে এই মৃত্যুতে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ গভীর শোক প্রকাশ করেন।