• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

Miladunnabi Rally Pic. 25-12-15দিনাজপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনাজপুর ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে শহরের মুন্সিপাড়াস্থ একাডেমী স্কুল প্রাঙ্গণ হতে সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একাডেমী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি আওলাদে রাসুল প্রফেসর শেইখ জামাল আল হুসাইনি (নেবানন)। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর আ ন ম মোকসেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু তাহের, দিনাজুপর ইসলামিক রিচার্স সেন্টারের পরিচালক ড. সৈয়দ এরশাদ আল বুখারী প্রমুখ। র‌্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ