• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজধানীতে ওয়ার্ড যুবলীগ নেতা গুলিবিদ্ধ

গুলিবিদ্ধঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় ইব্রাহিম হোসেন (২৮) নামে এক স্থানীয় যুবলীগ নেতাকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা।

তার বন্ধু রনি ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

গুলিবিদ্ধ ইব্রাহিম ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মাটিকাটা এলাকায় মোখলেস কন্ট্রাক্টরের গলির দ্বীপ কুঞ্জ নামে বাসার নিচ তলার ভাড়াটিয়া। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।

শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ইব্রাহিমের বন্ধু রনি জানান, রাত আনুমানিক ১১টায় ৪/৫ যুবক ইব্রাহিমের বাসার কলিংবেল বাজায়। দরজা খুলতেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ইব্রাহিমের কোমরে গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ