• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফ্রান্সে মসজিদ ভাংচুর

2_9আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ প্রদেশ কর্সিকায় অগ্নিনির্বাপক কর্মীদের উপর হামলার অভিযোগে স্থানীয় কিছু দুর্বৃত্ত একটি মসজিদে ভাংচুর চালিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বৃত্তরা প্রদেশের রাজধানী আজাসিওতে অবস্থিত মসজিদে রক্ষিত প্রায় ৫০টি পবিত্র কোরানের কপি রাস্তায় ছুঁড়ে ফেলে এবং কয়েকটি কপিতে আগুন দেয়ার চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার রাতে আজাসিওর পাশে অপেক্ষাকৃত নিম্নবিত্ত  এলাকায় কিছু হুডি পরিহিত কথিত মুসলিম তরুণ অগ্নিনির্বাপক কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে ২ কর্মী ও ১ পুলিশ সদস্য আহত হন।

এরপরই একশর’ও কম লোক একত্রিত হয়ে মুসলিম বিরোধী স্লোগান দিতে থাকে। তারা স্লোগান দিচ্ছিল ‘আরবরা ফিরে যাক, এটা আমাদের দেশ’। হঠাৎ তারা পাশে স্থাপিত মসজিদে অতর্কিতে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে।

ফ্রান্স সরকার উভয় ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দেয়ার আশ্বাস প্রদান করেছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ