• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিয়ানমারে খনি ধসে অর্ধশতাধিক নিহত

timthumb.phpআন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলে স্বর্ণ ও জেড খনিতে ভূমিধসে অর্ধশতাধিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। আজ শনিবার কাচিন রাজ্যের একটি সোনা ও জেড খনিতে এ ধসের ঘটনা ঘটে।
হপাকান্ত শহরের প্রশাসক তিন্ত সুই মাইন্ট বলেছেন, নিহতরা মাটির নিচে চাপা পড়েছেন। নিখোঁজদের খোঁজে কাজ করছে উদ্ধারকারী বাহিনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনো অর্ধশতাধিক নিখোঁজ রয়েছেন।
এর আগে গত নভেম্বরে একই এলাকায় একটি মূলবান পাথরের খনিতে ভূমিধসে অন্তত ১১৫ জনের মৃত্যু হয়। দেশটির কাচিন প্রদেশে এ ভূমিধসের ঘটনা ঘটে।
বিবিসি জানায়, কাচিন প্রদেশের খনিগুলোতে বিশ্বের সবচেয়ে সেরা জেড রত্ন পাথর পাওয়া যায়। তবে এসব খনিতে প্রায়শই ভূমিধসের ঘটনা ঘটে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ