ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে অজ্ঞাতপরিচয় (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলার ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের বুড়ি তিস্তা নদীর খোকশার ঘাট ব্রিজের নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শ্যামলা বর্নের ওই লাশের পড়নে ছিল সেলোয়ার কামিজ। পায়ের সেন্ডেল, ওড়না ও মাথার খুপিটি বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায়। লাশের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।