সিসি নিউজ: দিনাজপুরের খানসামায় বালুবাহী ট্রাক্টরের চাপায় মলয় দেব নাথ (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে খানসামা সদরের শহীদ অমিয় কুমার গুহ সড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাসেম এন্টারপ্রাইজ নামে একটি বালুবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মলয় নামের ওই ছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় বালক মলয়। নিহত মলয় খানসামা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র এবং খানসামা সদরের গোবিন্দপুর গ্রামের তাঁতিপাড়ার দিনমজুর গাঠিয়া দেবনাথের পুত্র।
পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছ।