• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌরসভার অলি-গলি পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে

Pic-03মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপর পৌরসভার অলি-গলি পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। কোথাও ফাঁকা জায়গা নেই। যেদিকেই চোখ যায় শুধু পোষ্টার আর পোষ্টার। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন মার্কা সম্বলিত পোষ্টার প্রতিটি পাড়া-মহল্লার অলি-গলি ভরে গেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে প্রতিটি অলি-গলি।
এবারে দিনাজপুর পৌরসভার মেয়র পদে ৫ জন, ৪টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর পদে ১৯ জন ও ১২টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীদের প্রতিক বরাদ্দের পর থেকেই জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রতিদিন সকাল-বিকাল ও রাতে প্রার্থী ও তাদের সমর্থকরা দল বেঁধে ভোটারদের বাড়ী বাড়ী চষে বেড়াচ্ছেন। প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারনায় মুখর থাকে পাড়া-মহল্লার অলি-গলি। পৌরবাসির মধ্যে যেন এক উৎসবের আমেজ বিরাজ করছে।
Pic-02মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সর্বত্র রশিতে করে পোষ্টার টানিয়েছেন। পাড়া-মহল্লার ঘরোয়া পরিবেশে ও চায়ের দোকানের আড্ডায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকেরা মার্কা সম্বলিত লিফলেট বিলি করছেন। বিশেষ করে দুপুরে পর থেকে সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে মহিলারা বাড়ী বাড়ী গিয়ে প্রার্থীদের মার্কা সম্বলিত লিফলেট বিলি করছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি দুপুর ২ টা হতে রাত ৮টা পর্যন্ত মাইকিং করে প্রচারনা অব্যাহত রয়েছে। ভোটের আগে দিন পর্যন্ত এই প্রচারনা অব্যাহত থাকবে।
Pic-01রোববার (২৭ ডিসেম্বর) সরেজমিন শহরের ডাবগাছ মসজিদ মোড়, চাউলিয়াপট্টি মোড়, ইকবাল স্কুল মোড়, ঘাষিপাড়া বটগাছ মোড়, কাঞ্চন কলোনী, বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড়, ষষ্টিতলা, পুলহাট, রামনগর, লালবাগ, কালিতলা, বড়বন্দর, ফাকিরপাড়া, রাজবাড়ী, বালুবাড়ীসহ শহরের অন্যান্য কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সর্বত্র পোষ্টার আর পোষ্টার। কোথাও যেন তিল ধারনের ঠাই নেই। রাস্তার এক পাশে দাড়ালে যতদুর চোখ যায় শুধু পোষ্টার আর পোষ্টার। দেখতেও বেশ সুন্দর লাগে। এসব দৃশ্য স্মরনীয় করে রাখতে অনেকেই মোবাইলে তুলছেন এবং ভিডিও করে রাখছেন।
তবে এবারের পোষ্টারে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। সেটি হলো পলিথিনে মোড়ানো পোষ্টার। খরচ একটু বেশী হলেও অনেকেই পলিথিনে মোড়ানো টানিয়েছেন। কারণ হিসেবে তারা জানান, খুব দ্রুত নষ্ট না হওয়ায় ও ছিড়ে না পড়ায় একবার পোষ্টার টানাতে পারলেই ভোটের দিন পর্যন্ত চলে যাবে।
Pic-05দিনাজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন দলীয় প্রার্থী এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শহর আওয়ামী লীগৈর সভাপতি মো. আনোয়রুল ইসলাম  নৌকা) প্রতিক, বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ) প্রতিক ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থী পৌর কমিটির সভাপতি মো. আব্দুল মোতালেব (লাঙ্গল) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভার ৩ বারের সাবেক কাউন্সিলর মো. আলতাফ উদ্দীন (ডাবগাছ) প্রতিক ও অপর স্বতন্ত্র প্রার্থী পৌরসভার বর্তমান কাউন্সিলর মো. ফয়সাল হাবিব সুমন (মোবাইল) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সব প্রার্থীই বিজয়ী হবে আশা করলেও প্রথমবারের মতো দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় মুল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যেই। তবে স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর আলতাফ উদ্দীনের (গাডগাছ) প্রতিকের নামও শোনা যাচ্ছে অনেক ভোটারের মধ্যে। অনেক ভোটরের ধারনা মুল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ সাথে আলতাফ উদ্দীনের (ডাবগাছ) প্রতিকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ