• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে ড্যাবের মতবিনিময়

Motbinimoy Pic-0002(1)দিনাজপুর প্রতিনিধি : দিনাজপর পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের (ধানের শীষ) প্রতিকের সমর্থনে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দে সাথে মতবিনিময় করেছে।
রোববার বেলা ১২ টায় সুইহারীস্থ দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. আব্দুস সালাম, মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ও সভা সঞ্চালনা করেন মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব ডা. মো. জিয়াউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তী, অর্থ আব্দুস সামাদ আলী, শ্রমিক নেতা মো. আব্দুল কাইয়ূম, মো. কামরুল হায়দারসহ মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ড্যাবের সহ-সভাপতি ডা. মো. আব্দুস সালাম বেগম খালেদা জিয়ার মনোনিত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্র্রতিকে ভোট বিজয়ী করার আহবান জানান। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক আসন্ন পৌর নির্বাচনে সৈয়দ জাহাঙ্গীর আলম পুনরায় বিজয়ী হলে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন ও কোচ কাউন্টারের জন্য পৃথক স্থান নির্ধারনের দাবী জানান। জবাবে মেয়র প্রার্থী আসন্ন নির্বাচনের পৌরবাসির ভোটে পুনরায় বিজয়ী হলে বাস টার্মিনালের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং কোচ কাউন্টিারের জন্য মাতা সাগরস্থ ময়লা-গাড্ডার পাশে আলাদা কোচ কাউন্টার নির্বাণের আশ্বাস দেন। তাকে ধানের শীষে ভোট দিয়ে করতে মোটর শ্রমিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ