• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ত্রিশালে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত

নিহতময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে একটি বাসের চাপায় মামুন ও আসিফ নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিশ্ববিদ্যালয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের একজনকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুই শিক্ষার্থী নিহতের ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়য়ের উত্তেজিত শিক্ষার্থীরা এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য, প্রক্টর ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে।

উপাচার্য প্রফেসর মোহীত উল আলম জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের পরিবারের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই  লাশগুলো পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হবে।

নিহত আসিফের বাড়ি ত্রিশাল উপজেলায় এবং মামুনের বাড়ি ময়মনসিংহের সানকীপাড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ