• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে গণমাধ্যমকর্মীসহ আটক তিন

আটকরাজশাহী : রাজশাহীর পুঠিয়া পৌরসভার পিএন বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে দুই গণমাধ্যমকর্মীসহ ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন দৈনিক সমকাল ও এটিএন নিউজের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, তার ক্যামেরাম্যান রবিউল ইসলাম ও ভাগ্নে তারিকুজ্জামান।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, কেন্দ্রে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে না। প্রত্যেককে তার এখতিয়ারের মধ্যে থাকতে হয়। নির্বাচনী আইন লঙ্ঘনের অপরাধে তাদের আটক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ