• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘পিজাইডিং অফিসাররাই আ.লীগ প্রার্থীর ব্যালটে সিল মারছে’

179811_1গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ফারুক আহমেদ বলেছেন, প্রিজাইডিং অফিসাররা তাদের দায়িত্বে অবহেলা করেছে। তারা প্রকাশ্যে ভোট কারচুপিতে ব্যস্ত। নিজেরাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ব্যালটে সিল মারছে।

শুধু তাই নয়, ওয়ার্কার্স পার্টি সমর্থিত প্রার্থী মতিন মোল্লাও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ঠিক একই অভিযোগ তুলেছেন। আজ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তারা এ অভিযোগ আনেন।

ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ফারুক আহমেদ বলেন, ১, ৫, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে ভোট কারচুপি চলছে। আমাদের এজেন্টদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কারণ তারা ভোট কারচুপিতে ব্যস্ত। আমাদের এজেন্টদের ওপর নির্যাতনও করা হয়েছে।

এদিকে, গাইবান্ধা সদর থানার জুবলি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান চৌধুরী জানান, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনানুযায়ী সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসিএকেএম মেহেদী হাসান জানান, ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে।

উল্লেখ্য, তীব্র শীতকে উপেক্ষা করে সকাল ৮টা থেকে গাইবান্ধার তিন পৌরসভার ৫২ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ