সিসি নিউজ: রংপুরের বদরগঞ্জে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উত্তম সাহা ৬৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আজিজুল ইসলাম পেয়েছেন ৬০১৫ ভোট।
বুধবার সন্ধ্যায় বদরগঞ্জের ৯টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উভয় মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।