• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮.৫২

PSE1451537957সিসি নিউজ : প্রাথমিক সমাপনীতে (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এ বছর প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮.৫২।

ঢাকা বিভাগে পাসের হার ৯৮.৭৪, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮.৪১, রাজশাহী বিভাগে পাসের হার ৯৯, খুলনা বিভাগে পাসের হার ৯৮.৯৭, বরিশাল বিভাগে পাসের হার ৯৮.৩০, সিলেট বিভাগে পাসের হার ৯৬.৭৯ ও রংপুর বিভাগে পাসের হার ৯৮.৫৬।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

২২ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

জেএসসির ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৮৫.৪৮। এখানে মোট জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২৬৮ জন। সিলেট বিভাগে পাসের হার ৯৩.৫৯। এখানে মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৫৬ জন। কুমিল্লা বিভাগে মোট পাসের হার ৯২.৪৭। এখানে মোট জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৪৭ জন।

গত ১ নভেম্বর শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এ পরীক্ষায় অংশ নেয় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ