• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

উচ্চ আদালত খুলছে আজ

হাই কোর্টসিসি নিউজ : দীর্ঘ ছুটি শেষে আজ ৩ জানুয়ারি রবিবার থেকে আবারও কার্যক্রম শুরু করবে দেশের উচ্ছ আদালত অর্থাৎ সুপ্রিমকোর্ট। গত ১৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশ ছিল। সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম এ সময় বন্ধ ছিলো। আজ থেকে আবারও আইনজীবী ও বিচার প্রার্থীদের আগমানে মুখরিত হবে সর্বোচ্চ আদালত অঙ্গন। তবে ছুটিকালীন সময়ে জরুরি বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বেশ ক’টি অবকাশকালীন বেঞ্চ ও আপিল বিভাগে চেম্বার কোর্ট ছিল।
জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে আনা আপিল মামলার রায় ঘোষণার জন্য চলতি সপ্তাহের ৬ জানুয়ারি দিন ধার্য রয়েছে।
নিজামীর আপিল মামলার শুনানি গত ৮ ডিসেম্বর শেষ হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে নিজামীর আপিল মামলায় শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করে আদেশ দেয়া হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ