• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :

অর্ধেক শরীর নিয়ে ৬ মাস বাঁচলো মাছ

130361_1সিসি ডেস্ক: একটি মাছ তার লেজ হারিয়েছে। শুধু লেজ না, শরীরের নিচের অর্ধেক পুরোটাই কেটে গেছে তার। সিমেন্টের দেয়াল ঘেরা পুকুরে লাফঝাঁপ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আশ্চর্যের বিষয় হলো, এই অর্ধেক শরীর নিয়েই মাছটি বেঁচে ছিলো দীর্ঘ ছয় মাস। সম্প্রতি থাইল্যান্ডের মাতিচন টিভি অর্ধাঙ্গ নিয়ে বেঁচে থাকা মাছটির একটি ভিডিও প্রকাশ করেছে।

দুর্ঘটনায় হিপসিবারবাস ওয়েটমোরেই নামে মাছটির কাটা ভেঙে যাওয়ায় তার লেজ পড়ে যায়।

ছোটে নামের এক থাই ভদ্রলোক বাজারের মধ্যে আহত মাছটিকে দেখে তুলে এনে যত্ন নেন।

সৌভাগ্যবশত মাছটি পরবর্তী ছয় মাস বেঁচে ছিলো। ছোটে মাছটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সময় মাছটি সেলিব্রেটি খ্যাতি পায়। ছোটে অর্ধাঙ্গ মাছটির নাম দিয়েছিলেন আই-হাফ।

সূত্র: ডেইলি মিরর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ