• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

তিন দিন পর উদ্ধার চিকিৎসক তপু

9qwrxqqj1451808850ঢাকা : সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক শামীম খান তপু নিখোঁজ হওয়ার তিন দিন পর শনিবার রাতে তাকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এদিকে তপু নিখোঁজ ও উদ্ধার হওয়ার বিষয়টি পুরোপুরি নাটক বলে দাবি করেছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, ‘নিখোঁজ হওয়ার তিন দিন পর তপুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে তাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে শনিবার রাত ১১টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় শামীম খান তপুকে উদ্ধার করা হয়েছে।

এদিকে মিন্টো রোডে তপুকে অপহরণ ও উদ্ধার করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ডিবি পুলিশই তপুকে উঠিয়ে নিয়ে গেছে। এরপর নাটক সাজাতে তাকে মিন্টো রোড থেকে উদ্ধার দেখিয়েছে। তাকে কী কারণে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, তার ব্যাখ্যা চেয়েছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

এর আগে তপুকে উদ্ধারের দাবিতে শনিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তপুকে উদ্ধারের বিষয়ে তাদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে উঠে যান।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সামনের সড়ক থেকে তপুকে কে বা কারা একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ