সিসি নিউজ: রংপুর বিভাগীয় শহরের স্থানীয় দৈনিক যুগের আলোর পত্রিকার সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে নীলফামারীর ডোমার উপজেলার সকল সাংবাদিকরা স্মারকলিপি প্রদান করেছে। আজ রবিবার (৩ জানুয়ারী) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিটি উপজেলা নির্বাহীকর্মকর্তা সাবিহা সুলতানার কাছে তুলে দেয়া হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোজ্জাফফর আলী, আবু ফাত্তাহ্ কামাল (পাখি), জুলফিকার আলী ভুট্ট,আব্দুল্লাহ্ আল মামুন সোহাগ, আব্দুর রাজ্জাক,জাবেদুল ইসলাম , রওশন আলম পাপ্পু, রবিউল হক রতন প্রমুখ। উল্লেখ যে গত বছরের ২৪ ডিসেম্বর একদল দুর্বৃত্তদের হাতে সাংবাদিক উৎস হত্যার শিকার হয়।ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর থেকে প্রকাশিত দৈনিক রংপুর চিত্র পত্রিকার সাংবাদিক এসএম পিয়ালকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্যাতন ও অফিস ভাংচুরের ঘটনায় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। গতকাল রবিবার ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সাংবাদিক এসএম পিয়ালকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্যাতন ও অফিস ভাংচুরের ঘটনার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল হাফিজ মাস্টার, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, সাংবাদিক মোঃ মুশফিকুর রহমান, মোঃ মেহেদী হাসান, মোঃ কারিজুল ইসলাম, বিরেন্দ্র নাথ শর্মা কৈলাশ, মোঃ ইব্রাহিম আলী, মোঃ মতিউর রহমান, শ্রী সুজন সরকার, শফিকুল ইসলাম জুয়েল, মোঃ খোরশেদ আলম, মোঃ শহিদুল ইসলাম, মোকসেদুল সরকার মুকুল, জাহাঙ্গীর আলম, এসএম জাকির হোসেন, কমল রায় ও শ্রী কৈলাশ শর্মা গুপ্ত ঐ ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের কে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকবৃন্দরা বলেন এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করে উপযুক্ত শাস্তির দাবি জানান।