• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রুয়েটে রাসায়নিক ও খাদ্য প্রক্রিয়া প্রকৌশল বিভাগ চালু

রুয়েটরাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাসায়নিক ও খাদ্য প্রক্রিয়া প্রকৌশল বিভাগ (সিএফপিই) নামে নতুন একটি বিভাগ চালু হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগটি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৩০ জন মেধাবী শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছে।
সিএফপিই বিভাগটি যন্ত্র প্রকৌশল বিভাগের অন্তর্ভূক্ত। আশা করা হচ্ছে, নতুন বিভাগটি দেশে রাসায়নিক ও খাদ্য প্রকৌশলে দক্ষ প্রযুক্তিবিদ তৈরিতে কার্যকর ভূমিকা পালন করবে। যন্ত্র প্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. নীরেন্দ্রনাথ মুস্তাফিকে বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিভাগের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন চালু হওয়া বিভাগটি দেশকে ডিজিটালাইজেশনে রূপান্তরে সরকারের নেওয়া পদক্ষেপের সহায়ক হবে। নিরাপদ খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের উদ্ভাবনে এই বিভাগ সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ