• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এ রায় সেই রাজনীতিবিদদের গালে চপেটাঘাত

ইমরানসিসি নিউজ : গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেছেন, যে রাজনৈতিক দল রাজকারদের গাড়িতে লালসবুজের পতাকা তুলে দিয়েছে, তাদের মন্ত্রী বানিয়েছে তাদের এবং সব রাজাকারদের গালে চপেটাঘাত আপিল বিভাগের এ রায়।

বুধবার সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর ফাঁসি বহাল রাখার পর রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের সামনে তিনি এ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

ইমরান এইচ বলেন, এখন সরকারের উচিৎ রিভিউ আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে মৃত্যুদণ্ড কার্যযকর করা। আর বাকী যুদ্ধাপরাধীদেরও বিচার দ্রুত শেষ করা।

তিনি বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। মতিউর রহমান নিজামি মন্ত্রী হয়ে এদেশে যে ধৃষ্টতা দেখিয়েছে এই রায় তার সমুচিত জবাব। এতে বোঝা যায় বাঙালি ১৯৭১ সালেও আপোস করেনি। এখনও করবেনা।

তিনি আরও বলেন, গতকাল রায় ঘোষণার আগের দিন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের একজন রাষ্ট্রদূতকে অপসারণের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এতে বোঝা যায় আমরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে যে ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছিলাম তা যৌক্তিক ছিল।

রায় শোনার পর গণজাগরণ মঞ্চের পক্ষ্ থেকে বিজয় মিছিল করা হয় এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

বুবধার সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার সকাল ৯টা ৭ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

স্বাধীনতাযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যার দায়ে ২, ৬ ও ১৬ নম্বর অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ৭ ও ৮ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগে। এ ছাড়া ১, ৩ ও ৪ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ