• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘দণ্ড কার্যকর সময়ের ব্যাপার মাত্র’

130702_1ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র। রায় কার্যকরের ক্ষেত্রে এখন আর কোনো বাধা রইল না বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের পর অন্যান্য অপরাধীর সাজা যেভাবে কার্যকর হয়েছে, নিজামীর মৃত্যুদণ্ড তেমনি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হবে।

তিনি আরো বলেন, আল বদর প্রধান নিজামী মুক্তিযুদ্ধের সময় যে জঘন্য অপরাধ করেছেন, আদালত তা আমলে নিয়েই মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আরেক ধাপ এগিয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ