• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামা খাদ্যগুদামে আমন চাল সংগ্রহ শুরু

News Picখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা ও পাকেরহাট খাদ্য গুদামে  ২০১৫-১৬ অর্থ বছরের আমন চাল সংগ্রহ ্োনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।বুধবার সংগ্রহের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান। এসময় উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, খানসামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, পাকেরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবতোশ চন্দ্র বিশ্বাস, উপ-সহকারী খাদ্য পরিদর্শক নাহিদ আজাদ উপস্থিত ছিলেন। উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মিল মালিক তসলিম উদ্দিন, মোঃ জিকরুল ইসলাম, আব্দুল কাইয়ুম ও মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। জানা গেছে চলতি মৌসুমে খানসামা খাদ্য গুদামে ৩৫৭ মেট্রিক টন ও পাকেরহাট খাদ্য গুদামে ৪৩৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খানসামা খাদ্য নিয়ন্ত্রক। সরকারীভাবে প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ টাকা। আগামী ১৫ মার্চের মধ্যে চুক্তিকৃত মিল মালিকরা চাল সরবরাহ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ