• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে কলেজের ভবন দখল নিয়ে উত্তেজনা

Rajarhat Kurigram News Pic-07-01-2016রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন নাজিমখান মহাবিদ্যালয়ের নতুন দ্বিতল বিশিষ্ট একাডেমিক ভবনটি বুধবার নাজিমখান উচ্চ বিদ্যালয়ের একদল উৎশৃঙ্খল শিক্ষক কলেজের ভবনটি দখল করতে গেলে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বাধা প্রদান করে। এ সময় উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপে তার প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে ওই একাডেমিক ভবনটিতে তালা লাগিয়ে দেয়। সরজমিন জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ও রাজারহাট এলজিইডির বাস্তবায়নে ২০১৩-২০১৪ অর্থ বছরে ১ কোটি ৩৪ লাখ ২২ হাজার ৫০০ টাকা ব্যয়ে নাজিমখান কলেজের একাডেমিক ভবন হিসেবে নির্মাণ করা হয়। এ বিষয়ে নাজিমখান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান (বিজু) বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত, ভূল বোঝা-বুঝি থেকে এসব ঘটেছিল এখন থেকে ওই একাডেমিক ভবনে একাদশ, দ্বাদশ এবং আইসিটি প্রোগ্রাম চলবে। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর শোনা মাত্রই আমার প্রতিনিধির মাধ্যমে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে। ভবিষ্যতে আর যাতে কোন ধরণের ভুল বোঝা-বুঝি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ