• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরে বৃদ্ধকে ইট ছুঁড়ে হত্যা

হত্যারংপুর: দুই পরিবারের ঝগড়ার জের ধরে রংপুরে এক বৃদ্ধকে ইট ছুঁড়ে হত্যা করা হয়েছে। ঘটনটি ঘটেছে নগরীর সাতমাথা সংলগ্ন পাটবাড়ি এলাকায়। পুলিশ শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পাটবাড়ি এলাকার আমীর আলী ও রফিক ডেকোরেটরের মালিক রফিকের পরিবারের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া বাধে। কথা কাটাকাটির একপর্যায়ে রফিকের বাড়ির দোতলা থেকে একটি ইট ছুঁড়ে মারা হয়। ইটটি আমীর আলীর বাবা আলী আকবর (৯৮) এর বুকে লাগে। এতে তিনি আহত হন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আকবর আলী মারা যান।

এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রফিকের বাড়ি ঘেরাও করে রাখলে বিকেলে পুলিশ গিয়ে আকবর আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মাহিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আফাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে নিহতের ছেলে আমীর আলী বাদী হয়ে মামলা দায়েরেরর প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ