• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেরপুরে ট্রাক চাপায় চার স্কুলছাত্র নিহত

সড়কশেরপুর: শেরপুরে পৃথক ঘটনায় ট্রাকের চাপায় চার স্কুলছাত্র নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী। শুক্রবার বিকেলে নালিতাবাড়ী ও শহরের নৌহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, তিন মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন (১৫), নজরুল ইসলাম (১৫) ও রাজন মিয়া (১৪) এবং জোনায়েদ (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সড়কে নয়াবিল বাজারের দক্ষিণ পাশে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওই তিন স্কুলছাত্র নিহত হয়। দুর্ঘটনার পরপর ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়। পরে চালক পালিয়ে যায়।

এদের মধ্যে জামাল ও নজরুল  স্থানীয় মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। রাজন একই  বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, তিন ছাত্রের মরদেহ থানায় আনা হয়েছে।

অপরদিকে বিকেল ৫টায় শহরের নৌহাটা এলাকায় লিখন সিনেমা হলের সামনে একটি দ্রতগামী ট্রাকের চাপায় জোনায়েদ ঘটনাস্থলেই নিহত হয়। সে উত্তর গৌরিপুর মডেল স্কুলের  ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

শেরপুর সদর থানার ওসি মো. মাযহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ