• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ট্রাকচাপায় যুবক নিহত

নিহতহিলি প্রতিনিধি : হিলির পার্শ্ববর্তী ভিমপুর নামক এলাকায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সুমন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। নিহত সুমন আহম্মেদ পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের আব্দুল কাইযুমের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হিলি থেকে জয়পুরহাটগামী একটি ধান বোঝাই ট্রাক অপরদিক থেকে হিলির দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ছিটকে ট্রাকের চাকার নিচে চলে যায়।

এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে। পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে পাঁচবিবি থানায় নিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ