টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুর ৪০ নং পিলারের কাছে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস-ট্রাক সংঘর্ষে চার জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে।