• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডিমলায় গৃহবধুর লাশ উদ্ধার

লাশডিমলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ হলেন,লাকী বেগম (৩২)। সে জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী। তার স্বামী পেশায় একজন ইটভাটার শ্রমিক। শনিবার সন্ধ্যার পরে তার স্বামীর বাড়ী হতে লাশটি উদ্ধার করে ডিমলা থানা পুলিশ। তার স্বামী গত মাসখানের থেকে তার কর্মস্থল নরসিংদীতে রয়েছে। এ অবস্থায় তার স্ত্রীর মৃত্যু হলো। জানা যায়, লাকী বেগম বিবাহের পর ৪টি সন্তান জন্ম দিলেও ১টি সন্তানও বেচে নেই। তারা সম্প্রতি ৬ মাসের একটি কন্যা সন্তান দত্তক নেয়। পুলিশের ধারণা ওই গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন খান বিষয়টি নিশ্চিত করেন।

 বাবার অভিযোগে ছেলে গ্রেফতার

নীলফামারীর ডিমলা উপজেলায় এক বাবার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছেলে হলো, সেলিমুর রহমান ওরফে সেলিম (২৫)। সে জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে।  শনিবার বিকালে তাকে গ্রেফতারের পর ১৫১ ধারায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বাবার অভিযোগের বিষয়টি জানা যায় নি। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন খান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ