• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাইবান্ধায় স্বামীর আগুনে পুড়লো তহমিনা!

Khairul-Islam-Pic-03গাইবান্ধা : চুরির মিথ্যা অপবাদে গাইবান্ধা সদর উপজেলার কচুয়ার খামার গ্রামে স্ত্রী তহমিনার শরীর আগুন দিয়ে ঝলসে দিয়েছে তারই স্বামী।

শুক্রবার রাতে স্ত্রীর শরীরে আগুন দিয়ে পালিয়ে যায় স্বামী আইনুল হক। পুড়ে যাওয়া দগ্ধ শরীর নিয়ে তহমিনা(১৭) এখন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

তরুণী বধুটির অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে শনিবার বাংলাদেশ মহিলা পরিষদের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তারা এই নির্মম ঘটনার খবরটি পুলিশকে জানালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম মেহেদী হাসান সেখানে গিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

তহমিনা’র বাবা তছলিম উদ্দিন জানান, প্রেম করে প্রায় এক বছর আগে প্রতিবেশী আইনুল(২৪)কে বিয়ে করে তহমিনা । গত তিনদিন আগে তহমিনার শ্বশুড়বাড়ীর লোকজন তার বিরুদ্ধে টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ এনে গালিগালাজ করে। অভিমানে তহমিনা বাবার বাড়ীতে চলে আসে।

শুক্রবার সন্ধ্যায় স্বামী আইনুলের সাথে এসব বিষয় নিয়ে তহমিনার মোবাইল ফোনে কথাকাটি হয়। কিছুক্ষন পর আইনুল তার ঘরে ঢুকে তহমিনার মুখ চেপে ধরে বোতল থেকে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার আর্ত চিৎকারে ছুটে গিয়ে পরিবারের লোকজন তহমিনাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।

মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ বলেন, এসএসসি পরীক্ষার্থী তহমিনার শরীরে আগুন লাগানোর ঘটনা একটি জঘন্য অপরাধ। তিনি অবিলম্বে স্বামীসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান। তিনি মহিলা পরিষদের পক্ষ থেকে তহমিনার উন্নত চিকিৎসা ও আইনী সহযোগিতার জন্য সম্ভাব্য সব কিছু করার আশ্বাস দেন।

সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বলেন, তহমিনার বাবা তসলিম উদ্দিন বাদি হয়ে আইনুলসহ ৩ জনকে আসামী করে সদর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে স্বামী আইনুলকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী বলেন, তহমিনার বাম স্তন, ডান স্তনের আংশিক, বুক, পেট ও যৌনাঙ্গ সহ শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ