• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরলে জাল ডাকটিকিট-রাজস্ব স্ট্যাম্পসহ আটক ২

আটকদিনাজপুর: জেলার বিরল উপজেলায় তিন লাখ টাকা মূল্যের জাল ডাকটিকিট ও রাজস্ব স্ট্যাম্পসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

রোববার (১০ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে বিরলের সাকই পলাশবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. শফিউদ্দিন (৪৫) ও মো. শাহজাহান আলী (৪২)। তারা বিরল উপজেলার সাকই পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।

দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর মাহমুদ জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে জাল ডাকটিকিট ও রাজস্ব স্ট্যাম্পের বাণিজ্য করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা মূল্যের জাল ডাকটিকিট ও স্ট্যাম্পসহ রোববার তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন শফিউদ্দিন ও শাহজাহান। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে দিনাজপুর বিরল থানায় একটি মামলা করবে বলে জানান মেজর মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ