• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার

masud1452491676ঢাকা : বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতন করার অভিযোগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাকে ডিএমপির তেজগাঁও উপকমিশনারের কার্যালয়ে আনা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের অভিযোগে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে রাব্বিকে আটকে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ পাওয়া যায় এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে।

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক পদে কর্মরত রাব্বি জানান, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাসুদ শিকদার শনিবার রাতে তাকে আটক করে থানায় না নিয়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়িতে রেখে নির্যাতন করেন এবং টাকা আদায়ের চেষ্টা চালান।

এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়। রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এরপরই এসআই মাসুদকে প্রত্যাহার করা হলো।

এসআই মাসুদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। এক বছর আগে তিনি মোহাম্মদপুর থানায় যোগদান করেন। কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করা মাসুদ ডিপার্টমেন্টালি প্রমোশন পেয়ে এসআই হন। ধানমন্ডি ও কলাবাগান থানাতেও তিনি এসআই হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ