• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে পুলিশের প্রিজনভ্যান চাপায় মা-ছেলেসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনারংপুর : রংপুরে কেন্দ্রীয় কারাগারের পুলিশের প্রিজনভ্যান একটি রিকশাভ্যানকে চাপা দিলে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশের প্রিজনভ্যানে আগুন লাগিয়ে দেন এবং সড়ক অবরোধ করে রাখেন।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে নগরীর পাগলাপীর এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শলেয়াশর বাজার থেকে একটি রিকশাভ্যান পাঁচজন যাত্রী নিয়ে পাগলাপির এলাকায় আসছিল। রিকশাভ্যানটি ঠাকুরটারি এলাকায় এলে সৈয়দপুর থেকে রংপুরগামী রংপুর কেন্দ্রীয় কারাগারের  প্রিজনভ্যানটি রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে তারাগঞ্জের খারুয়াবাধা গ্রামের সফুর আলী ও  হাবিব মিয়ার ৫ বছরের ছেলে আনার হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত অবস্থায় আনারের মা জেসমিন বেগম ও ভ্যানচালক আবদুর রহমানকে (৪৫) রমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী পুলিশের ওই ভ্যানটিতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনায়  নিহত ও প্রিজনভ্যানে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

কেন্দ্রীয় কারাগারে যোগাযোগ করা হলে কারাগার থেকে আব্দুর রাজ্জাক পরিচয় দিয়ে একজন জানান, প্রিজনভ্যানটি  রংপুরের জেল সুপার, জেলারসহ অন্যান্য কর্মকর্তাদের সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল। ফিরতি পথে ওই দুর্ঘটনা ঘটে। প্রিজনভ্যানে কোনো আসামি ছিল না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ