• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ ও ‘মেঘদূত’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসিনাসিসি নিউজ :  বাংলাদেশ বিমানের নিজস্ব উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ও ‘মেঘদূত’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। নতুন এ উড়োজাহাজ দুটি গত মাসে ঢাকায় আসে। বিশ্বখ্যাত বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ দুটি কেনা হয়েছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ ও বিমানের ভারপ্রাপ্ত সিইও উইং কমান্ডার (অব.) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব কার্গো নেই। কিন্তু বিমানকে আরো লাভজনক করতে কার্গোর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী বিমান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা কষ্টে করে এগুলো করে দিয়ে যাচ্ছি। কিন্তু তা রক্ষার দায়িত্ব আপনাদের।’

আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করবে ১৬২ আসনের নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৮০০।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান কর্তৃপক্ষ। সে হিসেবে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের বহরে যুক্ত হয়েছে আগেই। এগুলো হল- পাল্কি, অরুণ আলো, আকাশ প্রদীপ ও রাঙ্গাপ্রভাত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ