খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন পরারাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি । সোমবার বিকেলে ওই ভবনের উদ্বোধন করেন।
২নং ভেড়ভেড়ী ইউপি’র প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মীনী মিসেস শাহীন আলী, খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, উপজেলা প্রকৌশলী সুবীর কুৃমার সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জেড এইচ মোহাম্মদ আলী শামীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুর জব্বার প্রমুখ ।
এছাড়াও তিনি চান্দেরদহ ও শিমুল তলী সড়কের পাকা করন এবং চকসাকোয়া গ্রামের পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন ।