• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেলা তথ্য অফিস ও সদর উপজেলানের আয়োজনে প্রেস ব্রিফিং

SAM_2576 copyদিনাজপুর প্রতিনিধি : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচির আওতায় দিনাজপুর জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন সদরের যৌথ উদ্যোগে  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রেস ব্রিফিং করা হয়।
সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের বিগত ৭ বছরে সদর উপজেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান। সার্বিক উন্নয়ন বিষয়ক বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার দিনাজপুর আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আর্টিস্ট।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের গতিশীল নেতৃত্বে বিগত সাত বছরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী ভবন, দিনাজপুর সরকারি কলেজের নতুন একাডেমিক ভবন, দিনাজপুর মেডিকেল কলেজের সিসিইউ ও বার্ণ ইউনিট, হিজড়া পল্লী, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, দিনাজপুর স্টেডিয়াম ও সদর উপজেলার নতুন ভবন নির্মাণ, বড়মাঠে এশিয়ার বৃহত্তম ঈদগাঁ ও স্পোর্টস ভিলেজ নির্মাণ, পাঁচবাড়ী ব্রীজ, কাউগা ব্রীজ ও নশিপুর ব্রীজ নির্মাণসহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পল্লী উন্নয়ন, দারিদ্র বিমোচন, ডিজিটাল সেবা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সেক্টরে সদর উপজেলায়     বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত বিবরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করা হয়।
জেলা তথ্য অফিসের উদ্যোগে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়ন বিষয়ক পথপ্রচার করা হয়। এছাড়া বিকেলে বড় মাঠে উন্নয়ন বিষয়ক লোকসঙ্গীত ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ