• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আইডিইবি’র মানববন্ধন

সৈয়দপুরসিসি নিউজ: অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও বেতন বৈষম্য সৃষ্টি প্রতিবাদে এবং উদ্ভূত সংকট নিরসনের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।সৈয়দপুর প্রেস কাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বেলা ১২ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। এ সময় মানববন্ধনে অংশ গ্রহণকারী আইডিইবি’র সদস্যরা তাদের নানা দাবি-দাবা সম্বলিত ব্যানার, প্লাকার্ড বহন করে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোনায়মুল হক, প্রচার সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান প্রমূখ।
পরে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের ( ইউএনও) মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে তাদের বিভিন্ন দাবিদাবা তুলে ধরা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্মারকলিপিটি গ্রহণ করে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের আশ্বাষ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ