ডোমার (নীলফামারী) প্রতিনিধি : অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে ডোমার থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে কম্বল বিতরন করেছে ডোমার থানা পুলিশ। ডোমার থানার ইনচার্জ মোয়াজ্জেম হোসেনের সভাপত্বি এ সভায় আজ বুধবার সকাল ১১টায় ডোমার থানা চত্তরে উপজেলার ২০০জন অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরন করেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র মুনছুরুল ইসলাম দানু,আওয়ামীলীগের উপজেলা শাখার সাঃ সম্পাদক তোফায়েল আহম্মেদ , পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক ময়নুল হক মুনু প্রমুখ ।