• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হবিগঞ্জে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

নিহতহবিগঞ্জ : জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দির ইউসুফনগর এলাকায় ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার মাহমুদপুরের বাসিন্দা মহরম আলী (৫৫), হবিগঞ্জ সদর উপজেলার গোপাইন গ্রামের বাসিন্দা মানিক মিয়া (৪৫) ও বানিয়াচং উপজেলার নতুন পাথাড়িয়ার বাসিন্দা ফজল মিয়া (৩৫)।

জানা গেছে, সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ইউসুফনগর এলাকায় রাস্তা সংস্কারের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় ঢাকা  থেকে সিলেটগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন।

শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান,  ট্রাক চালককে আটক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ