• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বড়পুকুরিয়া: পাইলিং নির্মাণে কোটি কোটি টাকার ক্ষতি!

বড়পুকুরিয়ামোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) : দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ-এর চাহিদা মেটানোর জন্য বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিট নির্মাণে বাংলাদেশ সরকারের জ্বালানী,খনিজ ও বিদ্যুৎ মন্ত্রনালয়ের সাথে চায়না হারবিন কোম্পানীর একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির স্বাক্ষরের কয়েকমাস পর বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে ৩য় ইউনিট নির্মাণের কাজ শুরু হয় ২০১৫ সালের জুন মাসে। কাজ শুরুতেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট নির্মাণে প্রথমে ১৫০টি পাইলিং এর কাজ শুরু হয়। কিন্তু চায়না হারবিন কোম্পানীর ডিজাইন ভুল করে ও নিম্ন মানের কাজ শুরু করে। কাজ শুরুতেই অনিয়ম দূর্নীতি দেখা দেয়। ৩য় ইউনিট এর পাইলিং এর কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে ধারন ক্ষমতা কমে যায় যে কারনে ওই কাজে পাইলিং এর উপর ভারী যন্ত্রপাতী বসানো সম্ভব নয়। চায়না হারবিন কোম্পানী পাইলিং এর উপর ওয়েট প্রেসার মেশিন প্রয়োগ করলে পাইলিংগুলো দেবে গিয়ে ভেঙ্গে পড়ে। ফলে ওই কাজে কর্তৃপক্ষের দৃষ্টি পড়ে। এ নিয়ে প্রকল্পে ৩য় ইউনিট নির্মাণে তোলপাড় সৃষ্টি হয়। পরে চায়না হারবিন কোম্পানী ১৫০টি পাইলিং সম্পূর্ণ ভেঙ্গে ফেলে মাটি দিয়ে ঢেকে দেন। পাশাপাশি ওই পাইলিং এর নিকস্থ জায়গায় নতুন করে পাইলিং এর কাজ শুরু করে। বর্তমান ৩য় ইউনিট নির্মাণের পুরো দায়িত্বে রয়েছেন প্রকল্প পরিচালক চৌধুরী মোহাম্মদ নুরুজ্জামান। ৩য় ইউনিট নির্মাণে প্রায় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হচ্ছে। আর পাইলিং ভেঙ্গে ফেলার কারনে বিপুল পরিমান টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কোম্পানীর ? না বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের? অভিযোগ উঠেছে দক্ষ বিশেষজ্ঞদের প্রকল্পে দৃষ্টি না থাকায় সেখানে ৩য় ইউনিট নির্মাণে অনিয়ম দেখা দিয়েছে। এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট প্রকল্পের পরিচালকের সাথে শনিবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে পরে জানা যায় তিনি দেশের বাইরে আছেন। অপরদিকে ৩য় ইউনিট নির্মাণের বিভিন্ন বিষয়ে অনিয়মের কথা জানতে চাইলে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সারদ কুমার ভাদুরীর ০১৭১৩২০০৬৬৮ মোবাইল ফোনে শনিবার কথা বললে তিনি জানান পাইলিং এর কাজে কিছুটা অনিয়ম হয়েছে এবং পাইলিং ভেঙ্গে নতুন করে পাইলিং নির্মাণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ