• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ ও কৃষি কর্মকর্তা নিহত

নিহতমাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাবেক অধ্যক্ষ সচিন্দ্রনাথ কির্ত্তনীয়া (৬৫) ও উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার সরকার (৪০) মারা গেছেন।

পুলিশ, স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় নামক স্থানে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাদারীপুরগামী একটি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মুকসুদপুর উপজেলার জলিরপাড় বঙ্গরত্ম কলেজের সাবেক অধ্যক্ষ সচিন্দ্রনাথ কির্ত্তনীয়া মারা যান।

এই ঘটনায় মোটরসাইকেল চালক রাজৈর উপজেলা উপসহকারী কৃষি অফিসার (৪০) গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। নিহত দুইজনের বাড়ি রাজৈর উপজেলার কদমবাড়ী গ্রামে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ