• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা


gazipur-pic-1-2গাজীপুর  : মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হলো ৫১তম বিশ্ব ইজতেমার।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির মাওলানা সা’দ। তিনি আরবি ও উর্দু ভাষায় দোয়া করেন। তার সাথে দুই হাত তোলে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করেন লাখ লাখ মুসল্লি।

সকাল ১১টা ৪ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। শেষ হয় ১১টা ৩২ মিনিটে। ২৮ মিনিট স্থায়ী এ আখেরি মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে আমিন আমিন ধ্বনিতে চারপাশ প্রকম্পিত হয়ে উঠে।

মোনাজাতে অংশ নিতে এ দিন ভোররাত হতে চার দিক থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছান। ফজরের নামাজের সময় থেকেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও আব্দুল্লাপুর-আশুলিয়া সড়কে অবস্থান নেন। যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যায় শুধু টুপি-পাঞ্জাবি পরা মানুষ।ইজতেমাস্থলের চারপাশের ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। আখেরি মোনাজাতের জন্য এদিন আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছিল ছুটি। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা ছিল না। নানা বয়সী ও পেশার মানুষ এমনকি মহিলারাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিতে সকালেই টঙ্গী এলাকায় পৌঁছেন।

হেদায়াতি বয়ান :

সকাল ৮টা ৫০ মিনিট থেকে মোনাজাতের আগে চলে হেদায়াতি বয়ান। হেদায়াতি বয়ান করেন ভারতের মাওলানা সা’দ। তার বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা হাফেজ যোবায়ের।

ভিআইপিদের মোনাজাতে অংশগ্রহণ :

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে ইজতেমা ময়দানের জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে বসে আখেরি মোনাজাতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী মতিউর রহমান, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও পুলিশ সুপার হারুন অর রশীদ, সাবেক টঙ্গী পৌরসভার মেয়ের আজমত উল্লাহ খানসহ বিভিন্ন শ্রেণী-পেশা নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান আখেরি মোনাজাতে  অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ