• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাথায় আঘাতের কারণে পাঁচজনের মৃত্যু : চিকিৎসক

Narayanganj-New1-2নারায়ণগঞ্জ : ভোঁতা অস্ত্র দিয়ে মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে নারায়ণগঞ্জের একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ওই পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

ওই হাসপাতালের আরএমও ময়নাতদন্তকারী চিকিৎসক আসাদুজ্জানাম ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের জানান, ভোঁতা অস্ত্র দিয়ে মাথায় আঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে প্রত্যেককে শ্বাসরোধ করা হয়।

ভিসেরা রিপোর্ট পাওয়ার পর সঠিকভাবে বলা যাবে, মাথায় আঘাতে না শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে জানান ওই চিকিৎসক।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ২ নম্বর বাবুরাইল এলাকায় একই পরিবারের ৫ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেনের ভাড়া বাড়ির নিচতলায় শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তাসলিমা (৩৫), লামিয়া (২৫), মোরশেদুল (২২), শান্ত (১০) ও সুমাইয়া (৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ