• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

বিএসএফকুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে আব্দুল গনি (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ। এসময় আরো এক গরু ব্যবসায়ী আলাউদ্দিনকে পিটিয়ে আহত করা হয়। তবে আহত আলাউদ্দিন বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসতে সক্ষম হয়। এদের দুজনের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, আব্দুল গনি ও আলাউদ্দিন সোমবার ভোরে শালঝোড় সীমান্তের ৯৮৮ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার সীমান্তের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে ধরে নিয়ে পিটুনি দেয়। তাদের পিটুনিতে আব্দুল গনি মারা যায়। আর আহত আলাউদ্দিন গুরুতর অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন জানান, দুজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের আটক করে পিটুনি দেয়। এতে আব্দুল গনি মারা গেলে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে ফেলে রাখে বিএসএফ। অপর গরু ব্যবসায়ী আলাউদ্দিন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। আব্দুল গনির লাশ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ