• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আদিতমারীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

আটকলালমনিরহাট: গৃহবধু রহিমা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সবুর পাঠানকে(৩২) গ্রেফতার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।গ্রেফতার সবুর পাঠান নারায়নগঞ্জ জেলার ফতুল­া উপজেলার বারইভোগ এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।
সোমবার(১৮জানুয়ারী) দুপুরে সবুর পাঠানকে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে রোববার(১৭জানুয়ারী) নারায়নগঞ্জের বারই বাজার এলাকা থেকে তাকে সংশ্লিষ্ট থানার সহায়তায় গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশের একটি দল।
আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) শাহিন আকতার জানান, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি শালমারা গ্রামের নুর”জ্জামানের স্ত্রী রহিমা বেগমকে হত্যা করে বাঁশ বাগানের গর্তে ফেলে সপরিবারে ছটকে পড়ে স্বামী নুর”জ্জামান।
গত বছরের ১২ডিসেম্বর স্থানীয়দের খবরে আদিতমারী থানা পুলিশ রহিমার মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। এ ঘটনায় পরদিন আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ মামলার এজাহার ভুক্ত আসামী সবুর পাঠান নিহত গৃহবধু রহিমার স্বামী নুরুজ্জামানের বোন জামাই। গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার পরিদর্শক(ওসি-তদন্ত) আব্দুস সোবহান সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় রোববার নারায়নগঞ্জের বারইভোগ বাজার থেকে সবুর পাঠানকে গ্রেফতার করে নিয়ে আসেন।
গ্রেফতার সবুর পাঠানকে ৭দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরন করে থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদিতমারী থানার ওসি(তদন্ত) আব্দুস সোবহান জানান, রহিমা হত্যার রহস্য উৎঘাটনে গ্রেফতার আসামী সবুরকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যা পুরো রহস্য বেড়িয়ে আসবে বলেও তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ