• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘সাদা পোশাকে ডিউটি করতে পারবে না পুলিশ’

আসাদুজ্জামানঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন থেকে সাদা পোশাকে পুলিশ আর ডিউটি করতে পারবে না।

এমনকি গোয়েন্দা পুলিশ সাধারণ পোশাকে যে দায়িত্ব পালন করেন, তাতে যদি পুলিশের ট্যাগমার্ক লাগানো কটি না পরেন, তাহলে তিনি দায়িত্ব পালনরত বলে বিবেচিত হবেন না।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘খুব শিগগিরই পুলিশের দায়দায়িত্ব বিষয়ে নির্দেশনা যাবে।’

ব্যাংকার ও সিটি করপোরেশনের কর্মকর্তাকে নির্যাতনের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিক তদন্তে নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ণ তদন্তের পর স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের কারাগারে বন্দি ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফিরিয়ে দেওয়া হবে। এর সঙ্গে ভারতে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিনের ফিরে আসার কোনো সম্পর্ক নেই।’ দাউদ মার্চেন্টকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, তার সাজার মেয়াদ শেষ হয়েছে। তবে কবে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তা সুনির্দিষ্ট করে জানাননি মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত ঘটনায় তদন্ত চলছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রমাণ হলে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ