রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান ও সা. সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ৪০০ শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সিংগারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী। এ সময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন আওয়ামীলীগের সা. সম্পাদক মো. আব্দুল মতিন, কৃষকলীগের সভাপতি এস.এম মজিবর রহমান, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাষ্টার, ইউপি যুবলীগের যুগ্ম সা. সম্পাদক কার্তিক, ছাত্রলীগ নেতা মো. এনামুল হক, আকুল হোসেন, শরিফুল ইসলাম, অপু প্রমূখ।