• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে বাসচাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২

busদেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দেবীগঞ্জ-নীলফামারী সড়কের প্রধানেরহাট এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডোমার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন (৩৫) ও দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধানপাড়া এলাকার তমিজউদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম মাহান (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে জাকিরুল ইসলাম কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপনকে তার নিজস্ব খামার দেখাতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দেবীগঞ্জ-নীলফামারী সড়কের প্রধানপাড়া এলাকায় আসলে পঞ্চগড়গামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

পরে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে ও বাসটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্যে দেবীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ