• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ধুম গার্ল’ পরিণীতি চোপড়া!

‘ধুম গার্ল’বিনোদন  ডেস্ক : জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ধুম-এর পরবর্তী সিনেমা ধুম রিলোডেড। গত ডিসেম্বরে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে এটি নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। তবে সিনেমার চরিত্রগুলোতে কে কে অভিনয় করছেন, তা এখনো খোলাসা করেননি তারা। গুঞ্জন শোনা যাচ্ছে, এবারের সিনেমায় ‘ধুম গার্ল’ হিসেবে দেখা যাবে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে।

বিগত কয়েক মাসে নিজেকে অনেক পরিবর্তন করেছেন পরিণীতি। ব্যায়াম করে নিজের শরীরকে বানিয়েছেন অন্যদের কাছে ঈর্ষণীয়। আর বদলে যাওয়া পরিণীতিকেই নাকি তার পরবর্তী সিনেমায় চাচ্ছেন আদিত্য চোপড়া। শোনা যাচ্ছে, পরিণীতির সঙ্গে কয়েক দিনের মধ্যেই চুক্তি সেরে ফেলবে যশরাজ ফিল্মস।

এর আগে এষা দেওল, বিপাশা বসু, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফকে দেখা গেছে ‘ধুম গার্ল’ হিসেবে। সবকিছু ঠিক থাকলে এবার ধুম গার্লের তালিকায় নাম লেখাতে চলেছেন পরিণীতি চোপড়া।

এবারের সিনেমায় ধুম টু খ্যাত হৃতিক রোশানকে আবারও ফিরিয়ে আনার কথা শোনা যাচ্ছে। এদিকে জানা গেছে, ধুম রিলোডেড সিনেমার সবচেয়ে বড় চমক থাকছেন বিগ বি অমিতাভ বচ্চন। প্রথমবারের মতো এ ফ্র্যাঞ্চাইজির সিনেমাতে দেখা যেতে পারে অমিতাভকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ