• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

Bus1453262646গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে ‘উল্লাস পরিবহন’ এর একটি যাত্রীবাহী নৈশ কোচ (চট্ট-মেট্রো-ব-১১-০২৬১) বুধবার সকালে নিয়ন্ত্রন হারিয়ে মহিলা কলেজের সামনে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে দু’জন নিহত ও অপর ১৪ জন আহত হয়।

নিহত দু’জন হচ্ছেন- নৈশ কোচের ড্রাইভার আব্দুল খালেক (৪০)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ মুন্সিরহাট এলাকার নুরুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যক্তি আশরাফুল ইসলাম (২৮) নৈশ কোচের সুপার ভাইজার। তিনি ডিমলা উপজেলা সদরের গোলজার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকাগামি নৈশ কোচটি গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সামনে এসে একটি অটো রিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই আব্দুল খালেক মারা যান। গুরুতর আহত ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মধ্যে সুপার আশরাফুল ইসলাম মারা যান। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ